ads

বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাদীর বুকে বিবাদী পক্ষের ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ

খবর টি পড়েছেন : ৯৪৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার একটি হাইস্কুলের দুটি অবৈধ নিয়োগ বাতিলের জন্য আদালতে দায়ের করা মামলার শুনানি শেষে বাড়ি ফেরার পথে বাদীর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে বিবাদী পক্ষের বিরুদ্ধে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের গেইটের বাইরে ওই হামলার ঘটনা ঘটে। আহত বাদী আব্দুর রাজ্জাক বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Shamol Bangla Ads

আহত আব্দুর রাজ্জাক জানান, গত বছর ঝিনাইগাতী উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন সাজু অবৈধভাবে স্কুলের জন্য মোশারফ হোসেন নামে একজন পরিচ্ছন্ন কর্মী এবং নিরাপত্তাকর্মী হিসেবে বাবুল মিয়া নাম একজনকে নিয়োগ দেন। ওই নিয়োগের বিনিময়ে তাদের কাছ থেকে ১৬ লাখ টাকা নেন সাবেক ওই প্রধান শিক্ষক।

পরবর্তীতে ওই ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, হামিদুর রহমান এবং রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওই অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে শেরপুরের আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানি ছিল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। তাই বাদীপক্ষ বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষ করে আদালতের মূল ফটক দিয়ে বের হয়ে ডিসি গেইটের সামনে আসতেই তার বুকে একটি লোহার রড দিয়ে তৈরি দেশীয় ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনার সাথে মামলার বিবাদী সাজু মাস্টার ও বাবুল মিয়া জড়িত বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

এ বিষয়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক সাহাজ উদ্দিন সাজু জানান, আমি একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি কোনোদিন কলম ছাড়া অন্য কিছু হাতে তুলে নেইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ইতোপূর্বে আমি বিধি মোতাবেক দুজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়েছিলাম। ওই নিয়োগ বাতিলের জন্য বর্তমান প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাশকলাই চাষে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী রোলার স্কেটিং-রোপ স্কিপিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads