ads

বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিনিয়র সহকারী সচিব হলেন ২৭০ কর্মকর্তা

খবর টি পড়েছেন : ৪২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ কর্মকর্তা। ১৩ সেপ্টেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আলাদা ২টি প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে পদোন্নতি প্রদান করা হলো। আরও উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন (Email-iapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

এতে জানানো হয়, এসব কর্মকর্তারা শিক্ষা ছুটি অথবা লিয়েনে থাকায় তাদের পদোন্নতির আদেশ জারি করা হয়নি। শিক্ষাজনিত ছুটি/লিয়েন থেকে ফিরে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার পর আদেশ জারি করা হবে।

Shamol Bangla Ads

এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এই গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিম-আলু-পেঁয়াজের দাম নির্ধারণ করে দিল সরকার পরবর্তী সংবাদ দুর্গাপূজায় ৫ হাজার টন ইলিশ যাবে ভারতে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads