ads

বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিবিয়ায় বাংলাদেশের ত্রাণ যাচ্ছে রাতে

খবর টি পড়েছেন : ৪৬৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যার তাণ্ডবে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান ওষুধ ও ত্রাণসামগ্রী নিয়ে আজ বৃহস্পতিবার রাত আটটায় লিবিয়ার উদ্দেশে যাত্রা করবে।

Shamol Bangla Ads

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া ত্রাণসামগ্রী হিসেবে থাকছে প্রয়োজনীয় শুকনা খাবার, পানি-বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জরুরি জীবনরক্ষাকারী ওষুধ। এছাড়াও সেনাবাহিনী থেকে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী পাঠানো হচ্ছে। বিমানটি আগামী ১৭ সেপ্টেম্বর ফিরে আসার কথা রয়েছে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা এবং ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও সার্বিক সমন্বয়ে বাংলাদেশ সরকার এই জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপূজায় ৫ হাজার টন ইলিশ যাবে ভারতে পরবর্তী সংবাদ আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads