ads

বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সী শিশু পুত্র ছানোয়ার হোসেন ও বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ১৮ মাস বয়সী শিশু পুত্র তাকবির।

Shamol Bangla Ads

মৃত শিশুদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শিশু ছানোয়ারকে খাওয়া দাওয়া করিয়ে তার মা বাড়ির পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছানোয়ারকে কাছাকাছি কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। পরবর্তীতে বিকেল ৫টার দিকে বাড়ির পাশে পুকুরে ছানোয়ারকে পানির উপর ভেসে থাকতে দেখে তারা। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

অপরদিকে একইদিন দুপুর থেকে শিশু তাকবির নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকবিরকে বিকেলে বাড়ির পাশে পুকুরে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্বজনরা।

Shamol Bangla Ads

খবর পেয়ে থানা পুলিশ উভয় মৃতের ঘটনাস্থল পরিদর্শন করাসহ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়েছেন শিশু দুটির অভিভাবকরা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Need Ads