ads

বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের মাতৃবিয়োগ

খবর টি পড়েছেন : ৭৭৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘তিনি ছিলেন একজন পরহেজগার ও মহিয়সী নারী’

শেরপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার, প্রয়াত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের মা রাবেয়া বেগম (৮০) আর নেই। তিনি ১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিতসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ইয়াকুব ও মো. মোকাদ্দেছসহ ৫ পুত্র ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Shamol Bangla Ads

বুধবার সকাল ১১টায় শেরপুর শহরের মৈত্রীবাড়ি মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুঠোফোনে বক্তব্য রাখেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মরহুমার জ্যেষ্ঠ পুত্র জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা মরহুমাকে একজন অনুসরণীয়, পরহেজগার ও মহিয়সী নারী হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন। সেইসাথে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জানাজায় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান ও বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী শরিক হন।

Shamol Bangla Ads

নামাজে জানাজা শেষে শহরের নিজ এলাকা মীরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলায় ৩ যুবকের মৃত্যুদণ্ড,… পরবর্তী সংবাদ ‘প্রান্তিক জনগোষ্ঠির আইনী সেবা নিশ্চিতে সেবার মনোভাব নিয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads