ads

বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চোরাই পথে আসা ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ১১ বস্তা ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় অভিযান চালিয়ে ওইসব পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। বুধবার বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় পণ্যদ্রব্য (বিস্কুট, চকলেট, চালের কুড়া) উদ্ধার করে পুলিশ। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads