শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ঝিনাইগাতীর সীমান্ত জনপদের পর্যটনের স্থানসহ গুচ্ছগ্রামগুলো পরিদর্শন করেন।




