ads

সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘আমার দুধের মাইয়ার তো কোন দোষ ছিলো না’

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

‘পাঁচ মাসের শিশু আদিবাকে হত্যার কথা স্বীকার করেছে তাঁর জেঠি ও ভাবী’

‘জমি নিয়া আমগর লগে ঝগড়া আছিলো। আমার দুধের মাইয়ার তো কোন দোষ ছিলো না। আমার জা আর ভাতিজার বউ মিইল্লা আমার কোল থাইক্কা কাইড়া নিয়া আমার পাঁচ মাসের মেয়েটারে মাটিতে ছুঁইড়া মারলো। আল্লাহ আমার বুক খালি কইরা দিছে। আর কোন মায়ের বুক যেনো এইভাবে খালি না হয় আল্লাহ। আমার মেয়েরে যারা মারলো তাঁদের যেনো ফাঁসি হয়।’ জমি নিয়ে বিরোধের জেরে শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ মাসের মেয়ে আদিবাকে হারিয়ে এভাবেই বিলাপ করে কাঁদছিলেন মা ফাতেমা বেগম (৪৫)।

Shamol Bangla Ads

এর আগে জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দাপাড়া গ্রামে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আদিবা নামের পাঁচ মাস বয়সী কন্যা শিশুকে ছুড়ে ফেলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় মৃত্যু হয় আদিবার। পরে আইনী প্রক্রিয়া শেষে গতকাল শনিবার সন্ধ্যায় কান্দাপাড়া সামাজিক কবরস্থানে আদিবার দাফন সম্পন্ন হয়।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত দুই নারী লাভলী বেগম (৩০) ও হনুফা বেগম (৬৫)কে আটক করে পুলিশ। লাভলী সম্পর্কে আদিবার ভাবী ও হনুফা জেঠী হন। পরে ওই রাতেই নিহত আদিবার বাবা ময়ছর উদ্দিন বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

পরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এসময় লাভলী ও হনুফা শিশু আদিবাকে হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

রবিবার দুপুরে নিহত শিশু আদিবার বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচ মাসের মেয়েকে হারিয়ে বিলাপ করে কাঁদছেন মা ফাতেমা বেগম। তাঁকে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন দুই মেয়ে মৌতুসী ও মলিনা। ঘরের পাশেই লিচু গাছের নিচে বসে কাঁদছেন আদিবার দাদী মরিয়ন বেগম (৬৮)। তাদের দেখতে ভিড় করেছেন এলাকার মহিলা ও স্বজনেরা। এসময় শিশু আদিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ময়ছর উদ্দিনের সাথে তাঁরই জেঠাতো ভাই মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। পরে গত শুক্রবার বিকেল পৌণে পাঁচটার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপন করতে যান। এসময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম ও তার মা হনুফা বেগম চারা রোপন করতে বাধা দেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেয় ঝগড়ায়।

এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে শেরপুর নেওয়ার পথে তিনানী বাজার এলাকায় সন্ধ্যায় আদিবা মারা যায়।

নিহত আদিবার দাদী মরিয়ম বেগম বলেন, মারামারি করার ইচ্ছা থাকলে তো আর আমার নাতনীটারে কোলে নিয়া গাছ লাগাইবার যাইতো না। আমার দুধের নাতনীরে যারা মারলো সরকার যেনো অগরে ফাঁসি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত দুই নারী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads