ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুযোগ নষ্টে বসুন্ধরায় আফগানদের হারানো হলো না বাংলাদেশের

খবর টি পড়েছেন : ৫১৩
সুযোগ নষ্টে বসুন্ধরায় আফগানদের হারানো হলো না বাংলাদেশের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে রবিবার ফুটবলে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। ক্রিকেটের কারণে ওই ম্যাচ আলো কাড়তে পারেনি। টিভি পর্দায় চোখ সেঁটে ছিল এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচে।

Shamol Bangla Ads

এর মধ্যে শক্তিতে বহু এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে একের পর এক গোল মিস করে হ্যাভিয়ের ক্যাবরেরর দল জয় বঞ্চিত হয়েছে।

একাধিক গোল মিসের মধ্যে সেরা মিসটা হয়েছে ম্যাচের ৫৪ মিনিটে। তরুণ ফুটবলার শেখ মোরছালিন যিনি কিনা বাংলাদেশ ফুটবলের নতুন তারকা হয়ে উঠেছেন; তিনিই ভুলে যাবার মতো এক মিস করেছেন।

Shamol Bangla Ads

রাকিব হোসেন বক্স থেকে তাকে ফাঁকায় বল ক্রস দিয়েছিলেন। বক্স থেকে গোলরক্ষককেও পরাস্থ করতে পারেননি তিনি। বল মেরে দেন বারের ওপর দিয়ে।

কিছুক্ষণ বাদেই গোল করার সুযোগ পেয়েছিলেন রাকিব। তিনিও ফাঁকায় বল পেয়েও জালে পাঠাতে পারেননি। ম্যাচে ওই দুটিই ছিল সেরা সুযোগ। গোল হওয়ার মতো আরও কিছু সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু কোনটি জালে পাঠাতে না পেরে গোল শূন্য সমতায় মাঠ ছাড়তে হয় ক্যাবরেরার দলের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জোড়া সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ পরবর্তী সংবাদ বড় ব্যবধানে আফগানদের হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ