ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড় ব্যবধানে আফগানদের হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৬৬১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে বিপাকেই পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে–আফগানদের বিপক্ষে জিততেই হতো তাদের। যেমন তেমন নয়, বড় জয় দরকার ছিল বাংলাদেশের।

Shamol Bangla Ads

সুপার ফোরে উঠতে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জয়ের ব্যবধানটা ৬০ রানের হলেই পয়েন্ট টেবিলে মোটামুটি সুবিধাজনক অবস্থানে থাকত তারা।

কিন্তু দুই পেসার- তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়ের ব্যবধানটা হয় ৮৯ রানের। তাতে বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিশ্চিতই হয়ে গেল। বাংলাদেশ যে সমীকরণে সুপার ফোরে উঠল, তাও স্পষ্ট করা যাক।

Shamol Bangla Ads

লাহোরে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আফগানিস্তান সুপার ফোরে যেতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। কারণ, নেট রান রেটে অনেক পিছিয়ে আছেন রশিদ খানরা। এক ম্যাচ হারে পয়েন্টহীন আফগানিস্তানের-১.৭৮০ নেট রান রেট। বড় জয় ছাড়া উপায় নেই তাদের।

এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +৯৫০ নেট রানে রেটে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে, লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিন নম্বরে, সুপার ফোরে যাবে শীর্ষ দুই দল। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে–২ পয়েন্ট এবং +৩৭৩ নেট রানে রেট পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার শঙ্কা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুযোগ নষ্টে বসুন্ধরায় আফগানদের হারানো হলো না বাংলাদেশের পরবর্তী সংবাদ ঘণ্টায় এক্সপ্রেসওয়েতে চলছে হাজার গাড়ি, সবই প্রাইভেটকার