ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোড়া সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৩৯৫
জোড়া সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদশের জন্য এই ম্যাচের সমীকরণ শুধু একটাই, জিততেই হবে। তিন পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ম্যাচের হতাশা ভুলতে এই ম্যাচে ব্যাটারদের কাছে বড় স্কোরের আশা প্রকাশ করেছিলেন সাকিব।

Shamol Bangla Ads

বাংলাদেশ অধিনায়ককে আশাহত করেননি তাঁর ব্যাটাররা। জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় লক্ষ্যেই দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৩৩৪ রান। আফগানদের বিপক্ষে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের। আগের সর্বোচ্চ ৩০৬ রান ছিল।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৬০ রান। ৩২ বলে ২৮ রান করে নাঈম আউট হন। তিন রানের মধ্যে আউট হয়ে ফেরেন তিনে নামা তাওহীদ হৃদয়। এরপর নাজমুল হোসেন শান্ত ও মিরাজ দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন।

Shamol Bangla Ads

দুজনের জুটি থেকে আসে ২১৫ রান। সেঞ্চুরি পূর্ণ করেন দুজনই। ১১৯ বলে ১১২ রান করে রিটায়ার্ড হয়ে যান মিরাজ। তাঁর ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা। শান্ত অবশ্য রান আউট হয়েছেন ১০৪ রানে। ১০৫ বলের ইনিংসে তিনি ৯ চার ও ২ ছক্কা মেরেছেন।

তবে বাংলাদেশের ইনিংস বড় হওয়ার পেছনে কৃতিত্ব সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। দুজনের দুটি ক্যামিং ইনিংস আফগানদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। রান আউট হওয়ার আগে এক ছক্কা ও এক চারে ২৫ রান করেন মুশফিক।

সাকিবও কম যাননি। ১৮ বলে বাংলাদেশ অধিনায়কের অপরাজিত ইনিংসটি ৩২ রানের। ১৭৭.৭৮ স্ট্রাইক রেটের ইনিংসে চার ছক্কা ও এক চার। শেষ দিকে ব্যাটিংয়ের সুযোগ পেলেও অভিষেক রাঙ্গিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ছক্কা মেরে ইনিংস শুরু করেন তিনি। রান আউট হওয়ার আগে ৬ বলে ১১ রান করেন। এদিন সুবিধা করতে পারেনি আফগান বোলিং আক্রমণ। ফজলহক ফারুকী ৬ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূণ্য থেকেছেন। রশিদ খানও ১০ ওভারে ৬৬ রান দিয়ে কোনো উইকেট পাননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্যান্সারের কাছে হার মানলেন বাংলাদেশের সাবেক কোচ হিথ… পরবর্তী সংবাদ সুযোগ নষ্টে বসুন্ধরায় আফগানদের হারানো হলো না বাংলাদেশের