ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যান্সারের কাছে হার মানলেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

খবর টি পড়েছেন : ৪৩০
ক্যান্সারের কাছে হার মানলেন বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সপ্তাহখানেক আগেই হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ওঠেছিল। যদিও গুজবের কিছুক্ষণ পরই জানা যায়, বেঁচে আছেন তিনি। তবে এবার আর গুজব বা গুঞ্জন নয়, না ফেরার দেশে চলেই গেলেন স্ট্রিক। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে ৪৯ বছর বয়সে চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার।

Shamol Bangla Ads

হিথ স্ট্রিকের স্ত্রী নাদিনে স্ট্রিক এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন। জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিসও।

ফেসবুক পোস্টে তার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে তার বাড়ি থেকে অ্যাঞ্জেলরা সাথে করে নিয়ে গেছেন। যেখানে তিনি তার শেষ দিনগুলো পরিবার ও প্রিয়জন বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’

Shamol Bangla Ads

মরণব্যাধি রোগ ক্যানসার বাসা বেঁধেছিল ৪৯ বছর বয়সী স্ট্রিকের শরীরে। তাই গত কয়েকমাস জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন এই পেসার। তার বাবা ডেনিস বলেন, ‘কিছুদিন ধরে হিথের স্বাস্থ্য ভালো ছিল। প্রায় ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করেছে সে। রাত ১টার দিকে মারা গেছে সে।’

এর আগে গত ২৩ আগস্ট বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ স্ট্রিকের মৃত্যুর খবরটি দিয়েছিলেন তার এক সময়কার সতীর্থ হেনরি ওলোঙ্গা। মৃত্যুর খবর না বুঝে ছড়ানোয় মিডিয়ার সামনে ক্ষমা প্রার্থনাও করেছিলেন তিনি।

গত মে মাসে হিথ স্ট্রিকের শরীরে ক্যান্সার ধরা পড়ে। কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত স্ট্রিককে চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে হিথ স্ট্রিকের অভিষেক হয়। জিম্বাবুয়ের জার্সিতে তিনি ১৮৯ ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে সাবেক এই জিম্বাবুইয়ান অলরাউন্ডারের।

একদিনের ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে নাম লেখান স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। ২০১৬ সাল পর্যন্ত তিনি রুবেলদের-মুস্তাফিজ-তাসকিনদের বোলিং কোচের দায়িত্ব পালন করে। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তীতে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি।

২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছিল। তবে ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের বিশ্বকাপ দল চূড়ান্ত, স্কোয়াডে যাঁরা থাকছেন পরবর্তী সংবাদ জোড়া সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ