ads

শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন: ইসি

খবর টি পড়েছেন : ৫১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘২০২৪ সালের গোড়ার দিকে, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ ঠিক করিনি।’ ২ সেপ্টেম্বর শনিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে ওই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা আজকে থেকে শুরু হয়ে গেল।

Shamol Bangla Ads

আনিছুর রহমান, ‘ব্যালটে ভোট হবে। কাজেই চ্যালেঞ্জটা বেশিই থাকবে। নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, আইনে প্রিসাইডিং অফিসারের ভোট বন্ধ করার ক্ষমতা দেওয়া আছে। এগুলো জানতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তার কেন্দ্রের দায়িত্ব উপলব্ধি করতে হবে। সম্প্রতি আইন করে প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতা বর্ধিত করা হয়েছে। একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করাটাই সার্থকতা হবে ইসির। আমরা চাইব নির্বাচন শুধু অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নয়, বিশ্বাসযোগ্য হতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো সেই উচ্চতায় গিয়ে পৌঁছায়নি।’

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘মাস্টার ট্রেইনার হিসেবে আপনাদের সব জানতে হবে। নয়তো মাঠে গিয়ে প্রশিক্ষণ দিলে ভুল হবে।’ আরেক নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাদারির সঙ্গে, সাহসের সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করতে হবে।’

প্রশিক্ষকদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের যেকোনো দুর্যোগে সক্রিয় ছিল ছাত্রলীগ: শেখ হাসিনা পরবর্তী সংবাদ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads