চারদিকে রমরমা
ঈদুল ফিতরের উৎসব,
নতুন জামায় খুশি
ধনীর দুলাল শিশুসব।

ঘরে ঘরে ছড়াছড়ি
পায়েস-সেমাই-পোলাও,
নতুন জামা পড়ে
ঈদগাহে যাবে সেই শিশুরাও।
তবে পথশিশুটার গতরখালি
কোথায় পাবে সেই খাবার ও জামা,
কাছে নেই মা জননী
অন্তত আদরে ভরাবে কার চুমা।

কেমনে বয়ে দিবে খুশি
রেখে প্রতিবেশী-এতিম-গরীব,
যদি থাকে গতরখালি ও অভুক্ত
সফল হবে তোমার ঈদ নসীব?
এসো সবাই করে নিই
ঈদের আনন্দ ভাগাভাগি,
ধনী-গরীব কাঁধে-কাঁধ মিলে
সফল করি, মহিমায় হই ত্যাগী।
(১২.০৪.২৩ইং)









