ads

বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫২১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পুষ্টিকর খাদ্য গ্রহণ ও খাদ্যে পুষ্টির পরিমাণ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ড্রাগন চাষে নকলার আজিজুলের অভাবনীয় সাফল্য পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২৪৯ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads