দু’বেলা খাবার,
উৎস জোগার।
পরনের দু-একটি জামা-কাপড়,
যেনো হয়ে যায় পরিবারের সবার।
এভাবেই খেয়ে পড়ে মাথাগুজা,
এভাবেই টেনে নেওয়া সংসারের বোঝা।
চিরকাল এটুকুই গরীবের বায়না,
এরচে’ বেশি গরীবের সয়না।
গরীবের চাওয়া-পাওয়া ক্ষুদ্রাতিক্ষুদ্র,
আসলে গরীবের দুঃখ যেনো একসমুদ্র।
২১/০৪/২৩ ইং)









