ads

বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘বৃষ্টি এলে’

খবর টি পড়েছেন : ৫৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বৃষ্টি এলে ঝমঝমিয়ে
ব্যাঙ ডাকে ম্যাঘ-ম্যাঘ,
হাঁস করে প্যাক-প্যাক
খোকার নাচে বাড়ে বেগ।

Shamol Bangla Ads

ঘরে বসে খেতে মজা
চিকন চালের সব্জী-খিচুরী,
বাদাম-চানাচুর না পেলে
খোকা-খুকির বেজায় আড়ি।

নকশী কাঁথা সেলাই করে
ঝুটি বেধে বউ-শ্বাশুড়ি,
ঘরের কোণে আগুণ তাপে
পান না পেলে বেজার বুড়ো-বুড়ি।

Shamol Bangla Ads

দারকিনা আর পুঁটির দল
পানির তোড়ে পায় জীবন,
পেখম তোলে ময়ূর নাচে
বাগানে জাগে ফুল কানন।

কৃষক ছাড়ে হাল
আকাশে বিদ্যুৎ চমকালে,
সবাই তখন ঘরে ফিরে
শ্রমিক-মজুর কাজ ভুলে।
০১/০৫/২৩ ইং

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ পরবর্তী সংবাদ কবি শামসুর রাহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ