ads

বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পলিটেকনিকে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৭০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জ্বালানি রূপান্তর ও যুব সম্পৃক্ততা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ওই সেমিনারের আয়োজন করে। পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে ১০ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারে জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ক্যাবের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন কল্পে স্টুডেন্টস ফোরাম ফর এনার্জি ট্রানজিশনের ভুমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Shamol Bangla Ads

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল হান্নান খান-এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ক্যাবের গবেষণা সমন্বয়কারী জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী এম.এ.এম. গোলাম কিবরিয়া। সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে রূপান্তরযোগ্য জ্বালানির প্রয়োজীয়তা তুলে ধরা হয়।

একইসাথে জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, মূল্যহার নির্ধারণ সহ বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা ও জবাবদিহী তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এজন্য প্রস্তাবিত জ্বালানি সংস্কার বাস্তবায়নে ক্যাবের ১৩ দফা দাবীর বিষয়ে আলোকপাত করে তরুন ও যুব সম্প্রদায়কে এ বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা সুরক্ষায় বিচ্যুতি সম্পর্কে যৌক্তিক বিষয়ে উচ্চকন্ঠ হওয়ার আহ্বান জানানো হয়।

Shamol Bangla Ads

সেমিনারে ক্যাবের নিয়মিত অনলাইন প্রকাশনা ‘ভোক্তাকন্ঠ’ সম্পর্কে অবহিত করা হয় এবং সকলের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ভোক্তা স্বার্থ সংরক্ষনে ভুমিকা রাখা যায় তার কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সেমিনারে ভোক্তাকন্ঠের কন্টেন্ট প্রোভাইডার এস.এম. রাজীব, পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষক এবং ৫ম ও ৭ম সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে পতিতালয়ে কিশোরীকে বিক্রি,… পরবর্তী সংবাদ বিশ্ব হাতি দিবস আজ ॥ গারো পাহাড়ে বন্যহাতির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads