ads

বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৯৩০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৯ আগস্ট বুধবার বিকেলে শহরের বিসিক শিল্পনগরী মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ৩ মাদকসেবীকে ১৫পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ হাতেনাতে আটক করা হয়।

Shamol Bangla Ads

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে শহরের গৌরীপুর মহল্লার মো. মোফাজ্জল হোসেনের ছেলে কারীমুল আজমীর (২৯), সজবরখিলা মহল্লার মৃত আব্বাস আলীর ছেলে মো. আতিকুর রহমান আরিফ (৩০) ও নয়আনী বাজার মহল্লার মৃত আশরাফ আলীর ছেলে মো. আব্দুল্লাহ আল হাসান (৩৯)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক, এসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌরসভার উপকণ্ঠ বিসিক শিল্পনগরীতে মাদক বিরোধী অভিযান চালান। ওইসময় ১৫পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদকসেবী কারীমুল আজমীর, মো. আতিকুর রহমান আরিফ ও মো. আব্দুল্লাহ আল হাসানকে আটক করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাস প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেন। পরে তাদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলা থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোনালিসা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads