ads

বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘স্বাধীনতার সুখ’

খবর টি পড়েছেন : ৬০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তুমি পিতার দায়-শাসন, আদর-সোহাগ, ভরণ-পোষণ,
ব্যাকুল মায়ের অপত্য ¯েœহের পরশ চুম্বন।

Shamol Bangla Ads

তুমি সুজলা-সুফলা শস্য-শ্যামলা প্রিয় স্বদেশ,
চোখের তারায় ঢেউ খেলে ছড়িয়ে প্রাণের আবেশ।

তুমি পদ্মা-মেঘনা গৌরি-যমুনা বহমান, সমুদ্র জয়ের নিশান
রক্ত দিয়েছে, রক্তে কিনেছে কতো বীর কীর্তিমান।

Shamol Bangla Ads

তুমি ৭ মার্চে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে ঘোষণার ফসল,
২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির ফল।

তুমি ৫২ বসন্তেও এক উদ্দীপ্ত যৌবন উদ্বাহু সৈনিক,
রূপ-রস-গন্ধে জাগায় শিহরণ যেন ফাগুনের ঝিলিক।

তুমি মসজিদে আযান, মন্দিরে উলুধ্বনি,
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধন-বিশ^ জানি।

তুমি মুক্তির মন্ত্রে চেতনার শ্লোগান, জয় বাংলার স্বীকৃতি,
খরাগ্রস্ত ভূমিতে বিচারের মুখোমুখি ঘাতক যুদ্ধাপরাধী।
তুমি উন্নত সমৃদ্ধ উচ্ছল স্বদেশভূমি,
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্টের পথে চুমি।

তুমি নদীর কলকাকলী পাখির গান সকাল-সন্ধ্যা বেলা,
নজরুলের ‘গাহি সাম্যের গান’ রবি ঠাকুরের ‘আমার সোনার বাংলা’।

তুমি ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.জুড়ে ১৭ কোটি মানুষের প্রিয়মুখ,
বিশে^র অনন্য বিস্ময় আমাদের প্রিয় স্বাধীনতার সুখ।
(২৭/০২/২৩ ইং)

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সেলাই মেশিন বিতরণ পরবর্তী সংবাদ শেরপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads