ads

মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

খবর টি পড়েছেন : ৭০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় সরাসরি সম্প্রচার করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানটিতে শেরপুরের জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, শেরপুরের স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে কর্মঅক্ষম, দুঃস্থ, অসহায় মহিলাদের মাঝে ৪০টি সেলাই মেশিন, ৬৭টি স্বেচ্ছাসেবী সংগঠন-মহিলা সমিতির মাঝে ২০ লাখ ৫ হাজার টাকার চেক এবং ৪০ জন মহিলার মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এছাড়াও বাদ যোহর কোরআন খানি/ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল এবং জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা সভা, সেলাই মেশিন ও… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আ’লীগের আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads