জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা কারাগারের উদ্যোগে কারা কর্মকর্তা/কর্মচারী ও কারাবন্দির শিশু-কিশোর সন্তানদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা কারাগারের শেডে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান। ওইসময় জেলার শিরিন আক্তার ও ডেপুটি জেলার মো. সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৪০ জন শিশু-কিশোর অংশ নেয়। পরে বাদ যোহর জেলা কারাগার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।









