ads

মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুরের শহীদ জায়া-বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন নবাগত পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৮২৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শোকাবহ আগস্টের প্রথম দিনে সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত শহীদ জায়া এবং বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ আগস্ট মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদ সদস্যদের স্মরণে ওই উপহার বিতরণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  তাহমিনা আক্তার,  নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন উপহার সামগ্রী হিসাবে জেলা পুলিশের পক্ষ থেকে শাড়ি-ব্লাউজ, চাল, ডাল, সয়াবিন তেল, সাবান, নারিকেল তেল, লবণ, পিয়াজ, আলু ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ওইসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে এবং নারীদের শারীরিক নির্যাতন করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই… পরবর্তী সংবাদ শেরপুরে কৃষক হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও ৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads