ads

মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষক কবজ উদ্দিন হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার

খবর টি পড়েছেন : ১,২৯২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত পল্লীতে কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৩১ জুলাই সোমবার গভীর রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ডাঙারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতর করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার রামেরচর গ্রামের আমির হকের ছেলে মো. লিটন মিয়া (২৫), মৃত আব্দুল করিমের ছেলে মো. নাছির মিয়া (৩৫) ও মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শরিফ মিয়া (৩৫)। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের সরকার বাড়ি ও আকন্দ বাড়ির বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত ১৬ জুলাই আকন্দ বাড়ির কবজ উদ্দিনের চাচাতো ভাই মো. মিস্টার আলী এবং তার ভাই মো. লিটন মিয়া কবজ আলীকে মারপিট করে সরকারবাড়ির লোকজন। ওই ঘটনায় সরকারবাড়ির কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেন মো. মিস্টার আলী। এদিকে গত ২৬ জুলাই রাতে কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে স্থানীয় ছনবাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৭ জুলাই সকালে স্থানীয় একটি সবজি ক্ষেতে কবজ উদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কবজ উদ্দিনের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়।

ওই ঘটনায় বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল ৩১ জুলাই রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ডাঙ্গাপাড়া এলাকা হতে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪’র জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতার আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ পরবর্তী সংবাদ শেরপুরের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads