শেরপুরের নকলায় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন এবং ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হযেছে।

৩১ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও অধ্যক্ষ আব্দুল খালেক, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




