ads

রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

Shamol Bangla Ads

৩০ জুলাই রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের ব্যানারে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক ভিপি বায়েযীদ হাছান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।

Shamol Bangla Ads

সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের যেকোনো নৈরাজ্য কঠোর হাতে প্রতিরোধ করার ঘোষণা দেন। বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপণী অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় বেশি দামে সিলিন্ডার গ্যাস ও পণ্য বিক্রির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads