ads

শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধোলাইখালে পুলিশ-বিএনপির সংঘর্ষ, গয়েশ্বর আটক

খবর টি পড়েছেন : ৬২৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। আটকের পর চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, ধোলাইখালে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছিয়ে যান। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া বাতাসে পুলিশের দিকেই আসতে থাকে। এতে পুলিশের কিছু সদস্য আক্রান্ত হন।

তখন বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হয়ে পুলিশকে ধাওয়া দেন। দুপুর ১২টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব বাঘ দিবস আজ পরবর্তী সংবাদ তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি:…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads