ads

বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

খবর টি পড়েছেন : ৫৭২
ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল হান্নান ওরফে ডুসা (৩৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। ওইসময় গুরুতর আহত হয়েছে পথচারী আবু সুফিয়ান (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী। ২৫ জুলাই মঙ্গলবার দুপুর সারে বারোটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের উপজেলার পাগলারমুখ বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান সদর উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের তাতালপুর গ্রামের বাসিন্দা ও মৃত সুরুজ আলীর ছেলে। আহত আবু সুফিয়ান ঝিনাইগাতী উপজেলার পাগলারমুখ বাজার সংলগ্ন সাইদুল ইসলাম ঝন্টুর ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, ভ্যানচালক আব্দুল হান্নান ভ্যান চালিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। ওইসময় ঝিনাইগাতী থেকে ছেড়ে আসা ঢাকাগামী শিবু এক্সপ্রেস বাসটি দ্রুতগতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাগলারমুখ বাজারে ব্রিজের উপর ভ্যানগাড়িটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক আব্দুল হান্নান গুরুতর আহত হয় এবং পথচারী স্কুলছাত্র আবু সুফিয়ানের ডান হাত ভেঙ্গে যাওয়াসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে আব্দুল হান্নানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার পর গাড়ি চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে । নিহতের স্বজন তাতালপুর বাজারের আবু ইউসুফ জানান, নিহতের পরিবার থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের চিন্তাভাবনা চলছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হতাহতদের পরিবার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের দায়িত্ব… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে গরু বিক্রি করে এনজিও’র ঋণের টাকা পরিশোধের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads