ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে হাতুরে পশু চিকিৎসকের অপচিকিৎসায় বাছুরের মৃত্যু

খবর টি পড়েছেন : ৮২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতীতে হাতুড়ে পশু চিকিৎসকের অপচিকিৎসায় দুধালু গাভীর একটি বাছুরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে গাভী পালনকারি উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের মৃত মমিন উদ্দিন মুন্সির ছেলে নিজাম উদ্দিন ২৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, নিজাম উদ্দিন সম্প্রতি ২লাখ ৩৫ টাকায় ২০ লিটারের দুধালো একটি ফ্রিজিয়াম জাতের বাছুরসহ একটি গাভী ক্রয় করে লালন-পালন করে আসছিলেন। ইতোমধ্যে বাছুরটির পেটের সমস্যা দেখা দিলে ১৭ জুলাই নিজাম উদ্দিন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তার কাছে যান। প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ ব্যবস্থাপত্র লেখে দিয়ে সঠিকভাবে প্রয়োগের পরামর্শ দেন। পরে বাজার থেকে ওষুধ কিনে নিয়ে নিজাম উদ্দিন একই গ্রামের পশুচিকিৎসক সিরাজল হকের ছেলে শফিউল্লাহর কাছে গেলে তিনি ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ ব্যবহার না করে মাত্রাতিরিক্ত ওষুধ বাছুরের শরীরে প্রয়োগ করলে বাছুরটির মৃত্যু হয়।
জা্বানা যায়, ছুরটির মূল্য হবে প্রায় ৬০ হাজার টাকা। নিজাম উদ্দিন জানান ওই গাভীটিই তার পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। বাছুরের মৃত্যুর পর থেকে গাভীটির অবস্থাও মরনাপন্ন হয়ে পরেছে। এ বিষয়ে জানতে শফিউল্লাহকে ফোন দেয়া হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, বিষয়টি তদন্তের জন্য পশু চিকিৎসক শফিউল্লাহকে ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রেহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস আজ পরবর্তী সংবাদ নালিতাবাড়িতে সোহাগপুর বিধবাপল্লী গণহত্যা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads