ads

সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুলাই ২৪, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ
(২৪-৩০ জুলাই) উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্মৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম অবহিত করতে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হবে। পরে ব্যানার ফেস্টুন সহযোগে র‌্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করবে। এরপর মাছের পোনা অবমুক্ত করা হবে। পরে আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হবে। সভায়

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক রেজাউল করিম বকুল, রমেশ সরকার, ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ। ওইসময় সুধীমহল ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads