ads

সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান

খবর টি পড়েছেন : ৭০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমকে বিদায় সংবর্ধনা দিয়েছে প্রেসক্লাব। ২৪ জুলাই সোমবার বিকেলে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, দায়িত্বকালীন সময়ে শেরপুরকে ভালো রাখতে কাজ করেছি। অনেকটা সফলও হয়েছি। আমার এ সফলতার পেছনে সহযোগিতা করেছেন দায়িত্বশীল মহলের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনেও শেরপুরকে শান্ত ও ভালো রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন।

প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, বিদায়ী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, বিদায়ী প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, নবনির্বাচিত প্রচার সম্পাদক তপু হারুন, সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, সঞ্জীব চন্দ বিল্টুসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী পুলিশ সুপারকে প্রেসক্লাবের তরফ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বদলিজনিত কারণে পুলিশ সুপার হিসাবে জামালপুর জেলায় যোগদান করতে যাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে ঐতিহাসিক সোহাগপুর গণহত্যা দিবস আজ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads