ads

রবিবার , ২৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা দিলেন প্রেসক্লাবের নয়া কর্মকর্তারা

খবর টি পড়েছেন : ৫৯১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে সংবর্ধনা দিয়েছেন প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তারা। ২৩ জুলাই রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের নেতৃত্বে জেলা প্রশাসকের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসক বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক। একটি জেলাকে সারা দেশে তুলে ধরতে তাদের ভূমিকা অনেক গুরুত্ব বহন করে। সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে জনগণকে জানাতে তারাই কোন কোন ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। শেরপুরের গণমাধ্যমকর্মীরা সে কাজটি করেন। জেলা প্রশাসনের কর্মকাণ্ডে সহযোগিতা করেন। তিনি শেরপুরকে অনন্য উচ্চতায় তুলে ধরতে আগামী দিনেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। সেইসাথে পেশাগত গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, সিনিয়র সদস্য সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।

Shamol Bangla Ads

পরে বিদায়ী জেলা প্রশাসক প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত জনসেবায় জনহাসি বই তুলে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে হরিজন, নৃগোষ্ঠী ও শানদার… পরবর্তী সংবাদ নকলায় মাদককারবারি ধরতে গিয়ে পুলিশসহ ৬ জন আহত,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads