ads

বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধাদের জীবিত বাবা-মা’দের আর্থিক অনুদান প্রদান

খবর টি পড়েছেন : ১,২৭৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মুক্তিযোদ্ধারা জীবন-বাজী রেখে দেশকে স্বাধীন করেছেন। সন্তানদের যুদ্ধে যেতে উৎসাহিত করেছেন তাদের বাবা-মা। শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের এমন গর্বিত জীবিত বাবা-মা’দের জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Shamol Bangla Ads

২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাদের জীবিত ১৮ জন বাবা-মা’র প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা ও নগদ ৪ হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধার পিতা-মাতাদের সংবর্ধনা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ট্রান্সফরমার চোর ধরিয়ে দিয়ে লাখ টাকা পুরষ্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads