ads

শনিবার , ১৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে শুভেচ্ছা জানালেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৭৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ১৫ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ওইসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় সভায় হুইপ আতিক বলেন, মাত্র এক বছর ২ মাসের কর্মকালীন সময়ে জেলা প্রশাসক সাহেলা আক্তার শেরপুরকে অনন্য উচ্চতায় তুলে ধরতে নিরলসভাবে কাজ করার মধ্য দিয়ে সকল শ্রেণিপেশার মানুষের মন জয় করেছেন। এজন্য তার বিদায়টা সকলের মনকে নাড়া দিচ্ছে।

জবাবে বিদায়ী জেলা প্রশাসক তার সময়কালে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রথমবারের মতো জেলা প্রশাসক হিসেবে শেরপুরের দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচ্ছন্ন ও নান্দনিক শেরপুর গড়ার লক্ষ্যে কাজ করেছি। এজন্য সকলের সহযোগিতাও পেয়েছি। তাই যেখানেই থাকি শেরপুর ও শেরপুরবাসীর কথা মনে থাকবে।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও হুইপ কন্যা সাদিয়া রহমান অপি।

শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, আব্দুল হামিদ, কোহিনুর বেগম বিদ্যুৎ, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, আবুল হাশেম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্মাণের একযুগ পর শেরপুর পৌরসভা আন্ত:জেলা বাস টার্মিনালের… পরবর্তী সংবাদ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো এলো ভারতীয়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads