শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৪টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মজিবর রহমান স্বপন। প্রধান অতিথি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ জাস্টিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জাতীয় পরিষদ সদস্য মোঃ শাহীন সরকার। প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শেরপুর জেলা শাখার আহ্বায়ক মনির উদ্দিন আহম্মেদ। বিশেষ বক্তা ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ শাহ জাহান আলী মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আজিজ খান প্রমুখ।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ছামিউল হক রনির সভাপতিত্বে ও সদস্য সচিব হরিপদ রায়ের সঞ্চালনায় ওইসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর আদাবর থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জহুরুল ইসলাম মেহেদী, হাজ্জাজ ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গৌরীপুর, হাতিবান্ধা ও মালিঝিকান্দা এ ৩ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সিভি জমা নেওয়া হয়। ওইসময় গৌরীপুর ইউনিয়নে সভাপতি প্রার্থী মো: আরফান আলী, ছইদুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী সেলিম রেজা, সেলিম মিয়া, হাতিবান্ধা ইউনিয়নের সভাপতি প্রার্থী আবুল কাশেম, মো: সুরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন, মো: হাবিবুর রহমান।
মালিঝিকান্দা ইউনিয়নের সভাপতি পদে প্রার্থী ছিলেন মো: আশ্রাফ আলী, জাহিদুল ইসলাম, সোলায়মান, রাশেদুল বারী সোহাগ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোরাদ হোসেন রুবেল, মূসা আলী ও মো: আজাদুল ইসলাম রাজিব।
অপরদিকে ১৫ জুলাই শনিবার উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বাষিক সম্মেলন মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।




