ads

বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু

খবর টি পড়েছেন : ৫৪৩
একদিনে রেকর্ড ১২৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৫ মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১ হাজার ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় মারা গেছেন ৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। জুলাইয়ের প্রথম ১২ দিনে ৮ হাজার ১৫৬ রোগী শনাক্ত হয়েছেন। এ দিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। চলতি মাসে মারা গেছেন ৪১ জন। আর এ বছর মারা গেছেন ৮৮।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৫৩৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৭৯১ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৩০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬১ ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Shamol Bangla Ads

এ দিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন ও ঢাকার বাইরে পাঁচ হাজার ১২৪ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কারও সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ নির্বাচনের আগে উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন বন্ধ না হয়:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads