ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সয়াবিন তেলের দাম লিটারে কমলো ১০ টাকা

খবর টি পড়েছেন : ৮৫৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এক মাসের মাথায় আবারও ভোজ্যতেলের দাম কমিয়েছে দেশের ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো। এ দফায় বোতলজাত সয়াবিন তেলের লিটারে ১০ এবং খোলা সয়াবিন তেলের লিটারে ৮ টাকা কমানো হয়। বুধবার থেকে নতুন এ দর ধার্য করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

Shamol Bangla Ads

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকেই বাজারে কার্যকর হবে বলে জানিয়েছেন মিল মালিকরা।

সংগঠনটির নতুন সিদান্ত অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিনের লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এ দুই ধরনের তেলের দাম ছিল যথাত্রক্রমে ১৮৯ এবং ১৬৭ টাকা।

Shamol Bangla Ads

একই সঙ্গে পাঁচ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ এবং বোতলজাত পাম তেলের লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমিয়েছিল ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিভি-সামাজিকমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ হাইকোর্টের পরবর্তী সংবাদ আমেরিকার কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads