ads

মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক সম্প্রদায়কে জনস্বাস্থ্যে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৫৩২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যেসব দেশের সম্পদ স্বল্প, জনস্বাস্থ্যের লক্ষ্য অর্জনে সেসব দেশের সক্ষমতা বাড়াতে একত্রে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

তিনি বলেন, এখন টেকসই উন্নয়ন লক্ষ্য-৩ ও লক্ষ্য-১৭তে বলা জনস্বাস্থ্য লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী একসঙ্গে কাজ করার সময় এসেছে। স্বল্প সংস্থানযুক্ত দেশগুলোর স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর- বাসস

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার হোটেল প্যানপ্যাসিফিকের গ্র্যান্ড বলরুমে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোমেসি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় এসে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবায় ৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করি। আরো আড়াই হাজারটি কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার গঠন করে এবং আমাদের স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। এতে করে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে আবারও ক্ষমতায় এসে আমরা কমিউনিটি ক্লিনিকগুলো চালু করি। সে সময় সবমিলিয়ে সাড়ে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা শুরু হয়।

বর্তমানে সেগুলো থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা সবার পাশাপাশি মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয় যে, জাতিসংঘ আমাদের কমিউনিটি ক্লিনিক মডেলকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে এ উদ্ভাবনী চিন্তাকে বিশ্বের সব দেশকে অনুসরণের পরামর্শ দিয়েছে জাতিসংঘ। এটি বাংলাদেশের জন্য একটি অনন্য অর্জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনসংখ্যাকে পরিণত করতে হবে জনসম্পদে : রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ সংসদ নির্বাচনে ইসির প্রস্তুতি জানতে চেয়েছে ইইউ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads