ads

শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস ও সিএনজি চালককে অর্থদন্ড

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুলাই ৮, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ১২ বাস ও সিএনজি চালককে ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

Shamol Bangla Ads

৮ জুলাই শনিবার দুপুরে শেরপুর-ঢাকা আঞ্চলিক সড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন, ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ১২ বাস ও সিএনজি চালককে মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়। তাছাড়া ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে চালকদের সতর্ক করা হয়।

Shamol Bangla Ads

ওই সময় নকলা থানা পুলিশ ও নকলা-নালিতাবাড়ি ট্রাফিক জোনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads