ads

শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে ফিরলেন তামিম

খবর টি পড়েছেন : ৪৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নেওয়ার একদিন পরই ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Shamol Bangla Ads

তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে পাওয়া যাবে না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে ফিরবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে ও টেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলেন দেশসেরা ওপেনার তামিম। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন বাঁ-হাতি এই ওপেনার। শুক্রবার ঢাকায় ফিরলে তাকে নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাতে গণভবনে নিয়ে আসেন জাতীয় দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

Shamol Bangla Ads

এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ডেকে নেন। সেখানে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, “আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। কারণ, আমি সবাইকে ‘না’ বলতে পারি, দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা অসম্ভব।”

তাকে ফিরতে বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক ভূমিকা রেখেছেন জানিয়ে তামিম বলেছেন, ‘তাতে (ফিরতে) পাপন ভাই, মাশরাফি ভাই ছিলেন বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে এক-দেড় মাসের ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো কিছু, মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি… তার পর যা করা দরকার ও তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাল্লাহ খেলব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নয়ন ধরে রাখতে গণতন্ত্রের ধারাবাহিকতায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ ডু অর ডাই ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ