ads

শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডু অর ডাই ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৪৭৪
ডু অর ডাই ম্যাচে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আফগানদের বিপক্ষে আজ দুপুর ২টায় সাগরিকায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন টাইগাররা। আর এতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী অনুরোধে তামিম অবসর ভেঙে দলে ফিরলেও এই সিরিজে তিনি থাকছেন না। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের অধিনায়কত্বেই বাকি ২ ম্যাচ খেলবে টাইগাররা।

Shamol Bangla Ads

এদিকে তামিমের অনুপস্থিতিতে তার জায়গায় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। তবে আজ লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নামবেন ২ বছর পর দলে ডাক পাওয়া নাইম শেখ। এ ছাড়া বাংলাদেশ দলে রয়েছে আরও এক পরিবর্তন, তাসকিন আহমদের পরিবর্তে আজ খেলবেন পেসার এবাদত হোসেন।

পূর্ণশক্তির দল নিয়ে প্রথম ওয়ানডেতে জয়ের পর আজ সিরিজ জয় নিশ্চিতের জন্য মাঠে নামবে আফগানিস্তান। এদিকে সিরিজে ফেরার জন্য আজ টাইগারদের বাঁচামরার লড়াই।

Shamol Bangla Ads

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, সেলিম সাফি ও আজমতউল্লাহ ওমরজাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে ফিরলেন তামিম পরবর্তী সংবাদ বিপিএলে তামিমের নতুন গন্তব্য ফরচুন বরিশাল