ads

বৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উন্নয়ন ধরে রাখতে গণতন্ত্রের ধারাবাহিকতায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৫৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত থাকে। দেশে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় আমরা উন্নয়ন ধরে রেখে দেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি।’ প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও স্থিতিশীলতা অব্যাহত না থাকলে এ অর্জন সম্ভব হতো না। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য ফিতা কেটে নতুন অফিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। খবর বাসসের

Shamol Bangla Ads

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, শুধু সংসদ নয় সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। কারণ, তাঁর সরকার ২০০৯ সাল থেকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখেছে। নতুন কার্যালয় সম্পর্কে সংসদ নেতা বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করার সরকারের পদক্ষেপের অংশ হিসেবে সংসদ একটি স্মার্ট অফিস পেয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, নতুন অফিস কাজের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে এবং সংসদ সচিবালয়ের কার্যক্রমে গতিশীলতা আনতে সাহায্য করবে।সংসদ লাইব্রেরিটিকে অমূল্য আখ্যায়িত করে প্রধানমন্ত্রী ভালো পার্লামেন্টারিয়ান হওয়ার জন্য অতীতের সংসদ অধিবেশনের কার্যবিবরণী অধ্যয়নে এখানে কিছু সময় ব্যয় করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তারা কার্যবিবরণীর উদ্ধৃতি দিয়ে সংসদে বক্তব্য দিতে পারেন।

দেশের প্রকৃত ইতিহাস সবাইকে জানাতে সংসদে একটি আর্কাইভ স্থাপনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বখ্যাত স্থপতি লুই ইসাডোর কানের নকশা করা সংসদের মূল নকশা রক্ষায় তাঁর সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ৪ লাখ মার্কিন ডলার ব্যয়ে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে সংসদের সম্পূর্ণ নকশা সংগ্রহ করেছে।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আগামী অক্টোবরের মধ্যে সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ওপর একটি আর্কাইভ নির্মাণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকাসহ ১০ জেলায় নতুন ডিসি পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে ফিরলেন তামিম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads