ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ২২, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আশিক (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ জুন বৃহস্পতিবার সকালে পৌর শহরের পোড়াগড় এলাকার পরিত্যক্ত মাঠে কাঠের বাগানের নিম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। মৃত আশিক ওই এলাকার নুরল ইসলামের ছেলে ও শ্রীবরদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

জানা যায়, সংসারের অভাব অনটনের কারণে আশিক টিউশনি করে পড়া লেখার খরচ বহন করতো। সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আশিক। তার মা বাবা তার চিকিৎসা করালে কিছুটা সুস্থ্য হয় আশিক। বুধবার রাতে আশিক তার মাকে বলে ‌’আমি কাঠের বাগানে যামু।’ এ সময় তার মা তাকে বাঁধা দেয়। পরে বৃহস্পতিবার ভোরে সে একটি নতুন গামছা নিয়ে বাগানে যায়। সেখানে নিম গাছের ডালের সাথে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশিকের মা আকলিমা বলেন, রাতে সে গামছা নিয়ে বাগানে যাইতে চাইছিল। যাবার দেই নাই। আমরা ঘুম থাইকা না উঠতেই ঘর থেকে বের হয়ে যায়। পরে দেহি সে গাছের ডালের সাথে ফাঁসি দিছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই নুরুল হক বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তবে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্যে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads