জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ১৯ জুন সোমবার সকালে পৌর শহরের চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের সভাপতিত্বে ও দৈনিক সংবাদের প্রতিনিধি ফেরদৌস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সামাজিক সংগঠন লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এ.জেড রুমান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ও আহসানুজ্জামান ফিরোজ, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্রাহ রানা, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, ডেইলি ইন্ডাষ্ট্রি জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তাসলিম কবির বাবু, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক উর্মি বাংলার নির্বাহী সম্পাদক উৎপল মহন্ত, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি সুমি মহন্ত, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু সাইদ দিনার, সামাজিক সংগঠন শিক্ষার আলোর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ প্রমুখ। মানববন্ধনে
বক্তারা সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার রাতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।




