শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন রবিবার সকালে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রাঙ্গণে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি হাসপাতালে আগত এক শিশুকে তার মুখে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে দেন।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যরে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবীর সুমন, এমওসিএস ডা. রৌশন রাকা, ডা. আকরাম হোসেন, ডা. শারমিন রহমান অমি, ডা. আহসান হাবিব হিমেল, পৌরসভার টিকাদান পরিদর্শক মো. ফারুক রহমানসহ হাসপাতালের নার্স ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, শেরপুর সিভিল সার্জন অফিস ও শেরপুর পৌরসভার আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে সারাদেশের ন্যায় শেরপুর জেলায় সদর উপজেলাসহ ৫ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৬৭১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৪১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রবিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন চলবে।









