ads

শনিবার , ১৭ জুন ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আ’লীগের মনোনয়নপ্রত্যাশী নাইমের নির্বাচনী মতবিনিময় সভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
জুন ১৭, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার বিকেলে উপজেলার গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বনগাঁও জনতা উচ্চবিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, আওয়ামী লীগ নেতা ফকির মোঃ সাইফুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী ফর্সা, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছামিউল হক রনি প্রমুখ।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাইমসহ বক্তারা বলেন, দীর্ঘ ৫২ বছর ধরে ঝিনাইগাতীর মাটি থেকে বড় কোন রাজনৈকদল এমপি প্রার্থী মনোনয়ন দেয়নি। তাই ৫২ বছরে ঝিনাইগাতীর মাটি থেকে কোন এমপি নির্বাচিত হয়নি। ফলে এ উপজেলা নানা দিক থেকে পিছিয়ে আছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলাবাসীর দাবি একটাই, ঝিনাইগাতীর মাটি থেকে এমপি চাই। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বনগাঁও বাজারে গনসংযোগ করেন নাইম। ওইসময় শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট ও দোওয়া প্রার্থনা করেন তিনি।

Need Ads