ads

মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ৬, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস।

Shamol Bangla Ads

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাহাত চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে নানা দিক তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ডা, মো,আব্দুস সোবহান আল সাঈদ। তামাক নিয়ন্ত্রণে আইনের দিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারী কর্মকর্তা ডা, উমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

Shamol Bangla Ads

তামাকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণের আহবান জানান বক্তারা। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads