ads

শনিবার , ৩ জুন ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জুন ৩, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। ২ জুন শুক্রবার সন্ধ্যায় ওই ক্লাবের উদ্বোধন করেন তিনি।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে জেলা প্রশাসকপতি বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ নেওয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, এনডিসি আসিফ রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম আল আমিন, সানাউল মোর্শেদ ও সালাহউদ্দিন বিশ্বাস, নকলা উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে ২৭ ফেব্রুয়ারি নকলা অফিসার্স ক্লাবের টিনসেড একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

Need Ads