ads

বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১,০২৫
শেরপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পুকুর থেকে শাওন আহমেদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

শাওন উপজেলার ধলা ইউনিয়নের বাকেরকান্দা গ্রামের মো. সাজি মিয়ার ছেলে। সে সদর উপজেলার মধ্যবয়ড়া মদিনাতুল কওমী মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদ্রাসার অদূরে কানাশাখোলা মধ্যবয়ড়া এলাকার একটি পুকুরে এক শিশুর লাশ ভেসে ওঠে। সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া লাশ শাওন আহমেদের বলে তার মা শিরিনা আক্তার শনাক্ত করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকলের অজান্তে শিশুটি পুকুরে নেমে পানিতে ডুবে মারা গেছে। তথাপি মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় কবি নজরুলের জন্মদিন : প্রাসঙ্গিক ভাবনা :… পরবর্তী সংবাদ শেরপুরে পৃথক ঘটনায় ২ কৃষকসহ ৪ জনের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads