ads

বুধবার , ২৪ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩০৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘সৌর বিদ্যুতের সম্ভাবনা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২৪ মে বুধবার সকালে ডিসি উদ্যান চত্বরে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম তৈরি এবং শিশু-কিশোর ও তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যেই এ মেলার আয়োজন করছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সিনিয়র সহকারী কমিশনার অনুপম দাস অনুপ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ রহমান, মো. সানাউল মোর্শেদ, সালাউদ্দিন বিশ্বাস, এস. এম. আল-আমীন, জিন্নাত শহীদ পিংকীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা স্টল গুলো পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ টি স্টল অংশগ্রহণ করছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১৫ মামলার আসামিসহ ২ মাদক ব্যবসায়ী আটক পরবর্তী সংবাদ শেরপুরে স্মার্ট গণশুনানী অ্যাপ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads